ফ্রান্সে কখন কোথায় ঈদের জামাত
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি এইরমধ্যে সম্পন্ন হয়েছে।
প্যারিসে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ গ্র্যান্ড মস্ক দু পারিতে। সকাল সাড়ে ৭টা ও সোয়া ৮টায় পরপর দুটি জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতেও ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে
ওভারবিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জামে মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
স্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
মেট্রো হোস এলাকার জিমনেসিয়াম হলে সকাল সোয়া ৮টায় ও সোয়া ৯টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশিদের পরিচালিত ঈদ জামাতগুলোতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এর বাইরে বিভিন্ন মুসলিম কমিউনিটি পরিচালিত মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাজধানী প্যারিসের বাইরে মার্সাই, তুলুজ, লীলসহ অন্যান্য বড় শহরগুলোতেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








