বিবিএর নতুন কমিটির অভিষেক
প্রবাস নিউজ :
ব্রঙ্কসের অন্যতম পুরনো কমুউনিটি সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে স্টার্লিং এর খলিল চায়নিজ-এ এক অনুষ্ঠানের আয়োজ করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেম্বলীওম্যান কারিনাজ রেইজ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবি এন মজুমদার, আব্দুশ শহিদ, আব্দুর রহিম বাদশাসহ বেশ কয়েকজন।
পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্রঙ্কসের কমুউনিটি নেতা ও বিবিএর বর্তমান ও সাবেক নেতারা।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বিবিএর প্রধান উপদেষ্টা এন মজুমদার। পরে ফুল দিয়ে নির্বাহী কমিটির সকলকে বরন করে নেয়া হয়।
এ সময় এসেম্বলী ওম্যান কারিনাজ রেইজ কমুউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৪ সাংবাদিকসহ ১০জন প্রবাসী বাংলাদেশীকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।
একই সময় তিনি খলিল বিরিয়ানির সিই্ও মোঃ খলিলুর রহমানকে প্রক্লেমেশন প্রদান করেন।
পরে আমন্ত্রিত সকল অতিথিকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিএর নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, প্রধান উপদেষ্টা এন মজুমদার, আবদুশ শহিদ, আব্দুর রহিম বাদশা, তোফায়েল চৌধুরী, সিরাজ উদ্দিন চৌধুরী সোহাগ, সিনিয়র ডিটেকেটিভ মাসুদ রহমান, পুলিশ অফিসার বিল্লাল হোসেন, কারেকশন অফিসার কাজী আর হাসান, হাসান আলী, নূরে আলম জিকু, জালাল চৌধুরী প্রমুখ।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








