ঢাকা, ২০২৬-০৩-০৭ | ২২ ফাল্গুন,  ১৪৩২

অবশেষে ভারতে পদক পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৬, ২৬ অক্টোবর ২০২৫  

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকসে প্রথম দিন বাংলাদেশের কেউ পদক জিততে পারেনি। শনিবার (২৫ অক্টোবর) চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ৪*১০০ মিটার রিলে (পুরুষ) ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে। 

রিলেতে বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ জন। তারা হলেন- মো. ইসমাইল, মো. আব্দুল মোতালেব, মো. তারেক রহমান ও মো. লুসাদ ইসলাম।

এই ইভেন্টে শ্রীলঙ্কা ৩৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছে। এরপর ভারত ৪০.৬৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক নিশ্চিত করেছে। বাংলাদেশ ৪০.৯৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে। 
চতুর্থ মালদ্বীপ এবং পঞ্চম হয়েছে নেপাল।

সর্বশেষ
জনপ্রিয়