ঢাকা, ২০২৬-০৭-১৯ | ৩ শ্রাবণ,  ১৪৩৩

এনওয়াইপিডি কমুউনিটি এ্যাফেয়ার্স কমিশনারের সাথে

ব্রঙ্কস কমুউনিটি নেতাদের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৪১, ২৬ অক্টোবর ২০২৫  

সামাজিক নিরাপত্তা বিষয়ে এন্ওয়াইপিডি কমুউনিটি এ্যাফেয়ার্স কমিশনার এ্যালডিন ফষ্টারের সাথে নিউইয়র্ক ব্রক্স স্টার্লিং বাংলা বাজার কেন্দ্রিক বাংলাদেশী কমিউনিটির সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। কমিউনিটি বোর্ড-নাইন এর চেয়ারম্যান ও মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।মতবিনিময় সভায় কমিউনিটির নেতৃবৃন্দ সম্প্রতি গাড়ী এবং গাড়ীর যন্ত্রাংশ চুরি বেড়ে যাওয়া, বাংলা বাজারে ডাবল পার্কিং ও ইলিগ্যাল ভেন্ডর এর কারনে লেগে থাকা যানজটের বিষয়ে পুলিশ কে অবহিত করেন এবং এগুলোর প্রতিকার চান।কেউ কেউ টহল পুলিশ বাড়াবার দাবি করেন এবং বর্ণবাদী হামলার বিরুদ্ধে পুলিশের আরো শক্ত অবস্থান দাবি করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনারসহ আরো অনেক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা কমিউনিটি নেতাদের সকল অভিযোগ ও আলোচনা মনোযোগ দিয়ে শোনেন এবং নোট নেন। মিষ্টার ফষ্টার অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য দেন এবং সমস্যাগুলো প্রতিকারের জন্য ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রবান করেন। তিনি সবাইকে সতর্ক থাকবার এবং পুলিশের সাথে যোগাযোগ বাড়াবার অনুরোধ করেন এবং যে কোন ঘটনা ঘটবার সাথে সাথে পুলিশ রিপোর্ট করার আহবান জানান। অনু বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও বক্তব্য দেন | বিবিএ সভাপতি এ কমুউনিটি বোড ৯ এর সদস্য এ ইসলাম মামুন ও কমিউনিটি এক্টিভিষ্ট রেজা আব্দুল্লাহর স্বপন এর যৌথ সঞ্চালনায় কমিউনিটি নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, এন্ওয়াইপিডির লেফটেন্যান্ট বেলাল উদ্দীন, মুক্তার হোসাইন, ব্যাবসায়ী জামাল আহমেদ, এম বি তুষার, রোকন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কমিউনিটি ৯ বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার সবাই কে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, এমডি আলাউদ্দিন,স্বপ্নিল, ইব্রাহিম বার ভূঁইয়া, জুয়েল মাহমুদ, সাইম মুনতাকিম।

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়