ফিরেই গোল করলেন হলান্ড, সিটির সহজ জয়
প্রবাস নিউজ ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২৮ এপ্রিল) সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোল করেছেন হলান্ড ও গ্যাভারদিওল।
প্রিমিয়ার লিগে কোচ হিসেবে গার্দিওলার ৩০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি। প্রথম হাফের ৩২তম মিনিটে ডি ব্রুইনের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাভারদিওল। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয় হাফে।
চোট কাটিয়ে ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হলান্ড। ৭১ মিনিটে ডি ব্রুইনের দারুণ পাস থেকে গোল করে সিটিকে দুই গোলে লিড এনে দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ঘারে নিশ্বাস ফেলছে সিটি। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটিজেনরা। আর ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে লিভারপুল।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








