গাজার খান ইউনিস আলোকিত করলেন বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। খাবার, সুপেয় পানি ও বিদ্যুৎ সংকটে হাজার হাজার গাজাবাসী জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে খান ইউনিসের শিবিরে আশ্রয় নিয়েছে। সেই আশ্রয় শিবিরের বিদ্যুৎ লাইনগুলোও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলিরা।
বাংলাদেশিদের সহযোগিতায় বিদ্যুৎহীন অন্ধকার খান ইউনিস শিবিরের তাঁবুগুলোতে আলোয় আলোকিত করছে আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন। গতকাল অন্তত ৬০টি তাঁবুতে তারা সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ জ্বালিয়ে আলোকিত করেছে শিবিরের অংশবিশেষ।

আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জাগো নিউজের প্রতিনিধিকে জানান, গাজার খান ইউনিস শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বিদ্যুৎ, খাবার, পয়ঃনিষ্কাশনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সন্ধ্যা হলেই শিবিরগুলোতে বিদ্যুতের অভাবে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।

আমেরিকাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আশ ফাউন্ডেশন ও বাংলাদেশের রেজিস্ট্রার্ড এনজিও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজার নির্যাতিত ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে শিবিরের তাঁবুগুলো আলোকিত করতে চেষ্টা করছি। এখন রাতে তারা আপনজনের চেহারা দেখার সুযোগ পায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে।
এর পাশাপাশি আমাদের উদ্যোগে প্রতিদিন চলছে খাবার বিতরণ, মসজিদ নির্মাণ, টয়লেট স্থাপনসহ আরও নানাবিধ জরুরি মানবিক কর্মসূচি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








