যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন
প্রবাস নিউজ ডেস্কঃ
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। যদিও ইনজুরির কারণে শেষ টি-টোয়েন্টি খেলতে পারেননি তিনি। তাসকিনের ইনজুরির জন্য বাংলাদেশ দল ঘোষণা করতে দেরি করছে। তবে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও, আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
বিসিবির এক সূত্র সোমবার (১৩ মে) জানিয়েছে, তাসকিন সুস্থ হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলানো হবে না তাসকিনকে। বিশ্রামে রাখা হবে বাংলাদেশের এই পেসারকে।
আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ মে।
তবে দলের সঙ্গে ঠিকই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন। সেখানে তার চিকিৎসা চলবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, তাসকিনের বদলি হিসেবে কাকে দলে নেবে বাংলাদেশ দল।
বিসিবির ভাবনায় আছেন আরেক পেসার হাসান মাহমুদ। এক সূত্রে জানা গেছে, প্রধান কোচ হাথুরুসিংহে হাসান মাহমুদকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তবে শুধু হাসান মাহমুদ নন, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য অতিরিক্ত দুই-তিন জন ক্রিকেটার বেশি নিয়ে যাবে দল।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








