ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

ফুটপাতে বাংলাদেশিদের জমজমাট ব্যবসা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মে ২০২৪  

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থল জালান হাং তুয়াহ, লেবুহ পুডু, জালান পেটালিং এবং কোতারায়া বাংলা মার্কেটসহ বেশ কয়েকটি জায়গায় লাইসেন্সবিহীন বিদেশি হকারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

 

শনিবার (১১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) কর্তৃপক্ষ। 

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনসাধারণের দেয়া তথ্যের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হল লাইসেন্সবিহীন হকারদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। 


এসব ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা এবং ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন।

 

এদিকে স্থানীয়রা বলছেন, বিদেশি হকারদের কর্মকাণ্ড শুধু রাজধানীর পরিবেশই নষ্ট করে না, এর ফলে পরিবেশ নোংরাসহ দেশটির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়