রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল চেন্নাই
প্রবাস নিউজ ডেস্কঃ
বিধ্বংসী সব ব্যাটার নিয়ে গড়া রাজস্থান দলকে মাত্র ১৪১ রানে আটকে দিয়ে কঠিন কাজটা করে দিয়েছিলেন বোলাররা। আর লক্ষ্য তাড়ায় দুয়েকবার ধাক্কা খেলেও বড় কোনো ভুল করেননি চেন্নাইয়ের ব্যাটাররা। সহজ জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল রুতুরাজ গায়কোয়াড়ের দল।
রোববার (১২ মে) চিপাক স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই।
রোববার (১২ মে) চিপাক স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই। আগে ব্যাট করে চেন্নাইকে ১৪২ রানের লক্ষ্য দেয় রাজস্থান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।
লক্ষ্য তাড়ায় নেমে রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ভালো শুরু পায় চেন্নাই। ১৮ বলে ২৭ রান করে দলীয় ৩২ রানে আউট হন রবীন্দ্র। দারুণ ফর্মে থাকা ড্যারেল মিচেল করেন ১৩ বলে ২২ রান।
চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মিচেল যখন ফেরেন, তখন দলের প্রয়োজন ৭৩ বলে ৭৫ রান। সহজ লক্ষ্য পেয়ে সাবধানী ব্যাটিং করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে চেন্নাই। মঈন আলী ১৩ বলে ১০ রান করে ন্যান্দ্রে বার্গারের বলে আউট হন। শিভম দুবে ভালো শুরু পেয়েছিলেন। তবে ১৮ রানে থামে তার ইনিংস।
রবীন্দ্র জাদেজা আউট হয়েছেন অদ্ভুতভাবে। রান নিতে গিয়ে গায়কোয়াড়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার পর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছেন তিনি। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএলে এমন আউট দেখা গেল। টুর্নামেন্টের ইতিহাসে এটি তৃতীয়বার।
জাদেজার বিদায়ে অবশ্য তেমন ক্ষতি হয়নি চেন্নাইয়ের। উইকেটে এসেই ঝোড়ো ব্যাটিং করেন সামির রিজভী। ৮ বলে ১৫ রান করে খেলা শেষ ওভার পর্যন্ত যেতে দেননি তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন গায়কোয়াড়। ২ ছক্কা ও ১ চারে ৪২ রান করেন গায়কোয়াড়।
এর আগে ব্যাটিংয়ে নেমে রিয়ান পরাগের ৩৫ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে রাজস্থান তোলে ৫ উইকেটে ১৪১ রান। চেন্নাইয়ের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন সিমারজিত সিং। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








