বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি শামীম সম্পাদক আশিক
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগানের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১২ মে) দুপুরে ওয়ারেন সিটির একটি হল রুমে বাংলা প্রেস ক্লাব মিশিগানে বাৎসরিক সাধারণ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি কামারুজ্জামান হেলাল পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন খোয়াই সম্পাদক শামীম আহছান ও সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি আশিক রহমান।

কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ এবং সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহেল আহমদ, কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী, কামারুজ্জামান হেলাল, মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার।
এছাড়াও বাংলা প্রেস ক্লাব মিশিগানের সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার, রফিকুল হাসান চৌধুরী তুহিন এবং তাসনিয়া তাবাসসুম আলভী প্রমুখ।
নব নির্বাচিত কমিটি আগামী ১ জুন থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








