সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা
প্রবাস নিউজ ডেস্কঃ
আগামী এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এতে প্রথমবারের মতো সদস্য হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
রোববার (১২ মে) এই বোর্ড গঠন করা হয়।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন।

পূর্ণিমা ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








