ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

কাতারে টিবিএন২৪ টেলিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ই এম আকাশ, কাতার প্রতিনিধি : 

প্রকাশিত: ০৬:১৪, ১২ মে ২০২৪  

টিভিএন২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের উদ্যোগে কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটি দর্শকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। উপস্থিত অতিথি ও দর্শকরা টিভিএন২৪ টিভির সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন। এসময়  টিভিএন২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন নিউইয়র্ক থেকে আগত বিশেষ প্রতিনিধি শামীম আহমদ৷ 

এ সময়  বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা জাকির হোসেন বাবু, মোল্লা মোঃ রাজ রাজীব, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, সাংবাদিক তামিম রায়হান, ইউসুফ পাঠালে লিংকন, আমিন বেপারি,  দোলন খান সহ এ সময়

সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ 

এ সময় রাষ্ট্রদূত ও  কমিউনিটির  নেতারা টিভিএন২৪ টিভির  সফলতা কামনা করেন  এবং  কাতার প্রতিনিধির কাজের প্রশংসা করেন৷  

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়