কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের জয়
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গড়া বি বাড়িয়া একাদশ। ফাইনালে তারা হারিয়েছে ভারতীয় প্রবাসীদের দল রাজোয়েল ক্রিকেট ক্লাবকে।
ভারতীয় প্রবাসীদের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গড়া বি বাড়িয়া একাদশ।
মঈন উদ্দিন সরকার সুমন
কুয়েত ক্রিকেট ক্লাব আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টায় শুরু হয় ফাইনাল খেলা।
টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২১ রান করে ভারতের রাজোয়েল ক্রিকেট ক্লাব। ১২২ রানের লক্ষ্যে বি বাড়িয়া একাদশ ক্লাব তিন ওভার ও ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
খেলা উপভোগ করতে গভীর রাতেও প্রচুর নারী পুরুষ দর্শককে গ্যালারিতে দেখা যায়। বাংলাদেশি প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্স যোদ্ধা নয় কর্মব্যস্ততার মাঝেও তাদের শ্রম আর মেধায় অর্জিত এই জয় কুয়েতে ক্রিকেট অঙ্গনে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








