মালয়েশিয়ায় তাপপ্রবাহ, সতর্কতা জারি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় আগামী ৩ দিন উচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।
মালয়েশিয়ার চারটি অঞ্চলে আগামী তিন দিন তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মোহাম্মদ আবদুল কাদের
মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে চারটায় ৩ দিনের সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, মালয়েশিয়ার চারটি অঞ্চলে আগামী তিন দিন তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এরমধ্যে পেনিনসুলার মালয়েশিয়ার দুটি অঞ্চল বর্তমানে লেভেল-১ সতর্কতার আওতায় রয়েছে। অঞ্চল দুটো হলো কেলানতানের কুয়ালা ক্রাই এবং পাহাংয়ের তেমেরলোহ। এ ছাড়া পূর্ব মালয়েশিয়ার সাবাহর কিনাবাতাঙ্গান এবং সারাওয়াকের মুকাহ শহরেও লেভেল-১ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী তিন দিন এই অঞ্চলে একটানা কমপক্ষে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাপপ্রবাহের সময় স্থানীয় বাসিন্দাদের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। হিটস্ট্রোক এবং অন্যান্য তাপ-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলো এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং হাইড্রেটেড থাকার পরামর্শ দেয়া হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








