মিশিগানে স্থায়ী দূতাবাস স্থাপনে সরকারের হস্তক্ষেপ কামনা
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির সার্বিক তত্ত্বাবধানে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। শনি ও রোববার ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে তিন ধরনের সেবা দেওয়া হয়।
মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের তিনটি সেবা দেওয়া হয়েছে। সেবাগুলো হলো এমআরপি অর্থাৎ পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড এবং দ্বৈত নাগরিকত্ব (ডিএনসি)।
প্রচন্ড রোদের মাঝে সেবা পেতে সকাল থেকে শুরু হয় দীর্ঘ লাইন, বয়স্ক মানুষেরা শারীরিক কষ্ট সহ্য করেও সেবা নিতে জড় হন।
এত মানুষের উপস্থিতিতে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হয় দূতাবাস কর্মকর্তাদের।

মিশিগানে দুই দিনের সেবার বিষয়ে জানতে চাইলে দূতাবাসের কর্মকর্তারা লিখিত বক্তব্যে জানান, সর্বমোট ১ হাজার ৪৮১টি সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে এমআরপি নবায়ন ২৯৯টি এবং এনভিআর ১১৩৬টি এবং দ্বৈত নাগরিকত্ব সনদ ৪৬টি।
মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানরা সাময়িক সেবা পেয়ে খুশি। তবে এখানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানরা মিশিগানে স্থায়ী দূতাবাস অফিস স্থাপনে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন।
মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান, সাধারণ সম্পাদক ও হ্যামট্রামেক সিটি কাউন্সিলর আবু আহমদ মুসা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব বাংলাদেশ দূতাবাস থেকে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা নিতে আসা বাংলাদেশি-আমেরিকান, ভলান্টিয়ার, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ওয়াশিংটন ডিসি থেকে আসা দূতাবাস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








