আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব
প্রবাস নিউজ ডেস্কঃ
ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। অবৈধ হজযাত্রী মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষ যে কঠোর পদক্ষেপ নিয়েছে, এটি তারই নমুনা বলে মনে করা হচ্ছে।
হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবেন না।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল তালাল আল শালহুবের একজন মুখপাত্র বলেছেন, এ বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা ২ লাখ ৫৬ হাজার ৪৮১ জনকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব।
তিনি জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৬০টি ভুয়া হজ প্রচারাভিযান ধরা পড়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৯৮টি অননুমোদিত গাড়ি মক্কার প্রবেশমুখ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, ২ লাখ ৫০ হাজার ৩৮১ জন অনাবাসীকে ইসলামের পবিত্রতম শহর মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, হজের আনুষ্ঠানিকতা চলা পবিত্র স্থানগুলোতে ইসলামী শরিয়ার সঙ্গে সম্পর্কহীন স্লোগান উঠতে দেবে না সৌদি আরব।
তিনি বলেন, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সৌদি নিরাপত্তা সংস্থাগুলো পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে।
নিয়ম ভাঙলে কঠোর শাস্তি
২-২০ জুনের মধ্যে মক্কা, কেন্দ্রীয় এলাকা ও পবিত্র স্থানগুলোতে হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুমতি ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে ১০ হাজার সৌদি রিয়াল (৩ লাখ ১২ হাজার টাকা প্রায়) জরিমানা দিতে হবে। তিনি সৌদি নাগরিক অথবা বিদেশি শিক্ষার্থী, যে-ই হোন না কেন, জরিমানার মুখোমুখি হতে হবে সবাইকে।
নিয়ম লঙ্ঘন করা ব্যক্তি প্রবাসী হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তিনি আর কখনোই সৌদিতে প্রবেশ করতে পারবেন না।
অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।
এছাড়া, হজের নির্দেশাবলী লঙ্ঘনকারী এবং অবৈধ হজযাত্রীদের পরিবহনে জড়িত ব্যক্তির ছয় মাস পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল (১৫ লাখ টাকার বেশি) জরিমানা হতে পারে।
নিয়ম লঙ্ঘন করা পরিবহনকারী প্রবাসী হলে তাকে সৌদি থেকে নির্বাসিত করা হবে এবং সাজা শেষে ফের দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








