যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশির মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরইমধ্যে সাড়ে ৪ হাজারের বেশি প্রবাসীর স্মার্টকার্ড আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশির মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ছবি: ভিডিও থেকে নেয়া
বিদেশের মাটিতে বসেও জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড যেন স্বপ্নই ছিল প্রবাসীদের কাছে। কিন্তু যুক্তরাজ্য প্রবাসীদের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হলো। ঘরে বসেই অনলাইনে আবেদন করেই তারা গ্রহণ করছেন স্মার্ট কার্ড।
রোববার (৯ জুন) স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রবাসীরা। বিদেশের মাটিতে বসে নিজ দেশের স্মার্টকার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
হাইকমিশনার জানান, এরইমধ্যে সাড়ে ৪ হাজার প্রবাসী স্মার্ট কার্ড পেতে রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচ শতাধিক মানুষকে কার্ড দেয়া হয়েছে। সবাই পর্যায়ক্রমে এপয়েন্টমেন্ট নিচ্ছে। পর্যাক্রমে সবাই স্মার্ট কার্ডও পাবে। এ সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সহজ পদ্ধতিতে যাতে প্রবাসীরা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বিবেচনা করেই কাজ করছে কমিশন।
গত ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








