ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৩৯, ১৬ জুন ২০২৪  

বিভিন্ন সময় আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এদের মধ্যে ২৩ নারী রয়েছেন। তবে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৪ জুন) জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে বৃহস্পতিবার সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১, কেএলআইএ-২ এবং জোহরের সুলতান ইস্কান্দার থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, চীন ও ইরানের বন্দিদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। মোট ৫২ জন পুরুষ এবং ২৩ জন নারী তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়