জমে উঠেছে পশু কেনাবেচা, আস্থার ঠিকানা প্রবাসী বাংলাদেশিদের ফার্ম
প্রবাস নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ফার্মগুলো হয়ে উঠেছে আস্থার ঠিকানা। তুলনামূলক কম দাম হওয়ায় পছন্দমতো পশু কিনছেন অনেকেই।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন একটি খামার।
মিজানুর রহমান রাসেল
দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। দেশটিতে দুই শতাংশের বেশি মুসলমান বসবাস করেন। তাদের মধ্যে বেশিরভাগই পশু কোরবানি করে থাকেন পবিত্র ঈদুল আজহায়।
সামর্থ্যের সবটুকু উজাড় করে তারা পশু কোরবানির মধ্য দিয়ে আত্মীয়স্বজন, গরিব, অসহায় এবং প্রতিবেশীদের নিয়ে ভাগাভাগি করেন ঈদ-আনন্দ।
এবারের ঈদুল আজহায় ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কেনার জন্য, বিশেষ করে খামারকেই প্রাধান্য দিচ্ছেন। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কৃষিনির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। এতে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ।
কোরবানিসহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।
এবার তুলনামূলক দাম কম হওয়ায় কোরবানির মতো বড় ইবাদতে শরিক হতে পেরে খুশি তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








