মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী
প্রবাস নিউজ ডেস্কঃ
টালিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীর প্রশংসায় ভাসছেন দেশের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীনের উদ্দেশে ভিডিও বার্তায় রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী (ডানে)।
দেশের গণ্ডি পেরিয়ে এবার অভিনেত্রীর করা নাটক ও তার অভিনয়গুণের প্রশংসা করেছেন কলকাতার সেলিব্রেটি পরিবার। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
১ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রঞ্জিত মল্লিকের স্ত্রী কথা বলছেন। মেহজাবীনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মেহজাবীন আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি তোমার আর অপূর্বর প্রায় সব কটা নাটক দেখেছি।’
রঞ্জিত মল্লিকের স্ত্রী আরও বলেন, “আমি নিজে দেখার পাশাপাশি আমার স্বামী রঞ্জিত মল্লিককেও দেখালাম তোমার নাটক। ‘বড় ছেলে’ নাটকে তুমি অনেক ভালো অভিনয় করেছ। আমি ভাবছি, আমার মেয়ে কোয়েল মল্লিককেও তোমার নাটকগুলোও দেখাব।”
এরপর স্ত্রীর সঙ্গে রঞ্জিত মল্লিকও বলেন, ‘তোমার জন্য শুভকামনা। তুমি অনেক ভালো অভিনেত্রী। ভালো থেকো।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








