অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে যমুনা গ্রুপ
প্রবাস নিউজ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪’-এ অংশ নিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প সংগঠন যমুনা গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। বিশ্বের অন্তত ২০টি দেশ ও অঞ্চলের পোশাক খাতের শতাধিক শীর্ষ প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশগ্রহণ করেছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪’-এ যমুনা গ্রুপের প্যাভিলিয়ন।
বুধবার (১২ জুন) সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ এক্সপো শুরু হয়ে ১৪ জুন শেষ হয়। পোশাক খাতের ইন্ডাস্ট্রি লিডার, সাপ্লায়ার ও বায়ারদের এক ছাদের নিচে এনে তাদের মধ্যে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে এ আয়োজন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
প্রদর্শনীতে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘হুরাইন এইচটিএফ লিমিটেড, গার্মেন্টস ইউনিট যমুনা ডেনিমস এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের’ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪’-এ দর্শনার্থীরা।
এ প্রসঙ্গে যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘এর আগে প্যারিস, আমস্টারডাম ও নিউইয়র্কে এক্সপোতে আমরা আমাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেছি। অস্ট্রেলিয়ায় এবারই প্রথম। এটি নতুন অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ান মার্কেট সম্পর্কে জানা ও বোঝার সুযোগ তৈরি হলো। এ ছাড়া এই প্রদর্শনীতে মানসম্পন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরের ক্রেতা এবং কোম্পানিগুলোকে আকৃষ্ট করা যায়। আমরা বাংলাদেশের হয়ে সেই চেষ্টাই করেছি।’ এক্সপোতে কালেকশনগুলো প্রদর্শন করেছেন কোম্পানির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শাহজেব প্যাটেল।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রফতানি করা পণ্যের প্রায় ৯৩ শতাংশ তৈরি পোশাক খাতের। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








