কুয়েতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
প্রবাস নিউজ ডেস্কঃ
দীর্ঘ প্রতিক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। শুক্রবার (৩ মে) কুয়েত দূতাবাসের মাল্টিপারপাস হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো. আহসান হাবিব খান।
এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯ জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়।এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এ উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো. আহসান হাবিব খান।
দীর্ঘ প্রতিক্ষার পর কুয়েত প্রবাসীরা বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বসিত। কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেকের কাছেই নেই জাতীয় পরিচয়পত্র। প্রথম পর্যায়ে তিন দিনার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র পেলে প্রবাসীদের ভোগান্তি লাঘব হবে মত প্রবাসীদের।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








