বিশ্বকাপের আগে সুখবর পেল আয়ারল্যান্ডের ক্রিকেটাররা
প্রবাস নিউজ ডেস্কঃ
পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে সৃষ্ট বিরোধ মিটেছে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের। সুখবর নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাড়ি দিচ্ছে অ্যান্ড্রু বালবির্নিরা।
বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৭ মে) ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
কয়েকদিন আগেই বেতন বৃদ্ধি নিয়ে বোর্ডের সঙ্গে আইরিশ ক্রিকেটারদের দ্বন্দ্বের খবর প্রকাশ পায়। ক্রিকেট আয়ারল্যান্ড চেয়েছিল বিশ্বকাপের আগেই এই বিরোধ মেটাতে। প্রথম দফায় অবশ্য নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের যে প্রস্তাবনা ছিল, তা প্রত্যাখ্যান করে দিয়েছিল আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ফলে চুক্তি ছাড়াই ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার পরিস্থিতি তৈরি হয়েছিল।
এরপর আরেক দফা বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ড ও আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক হয়। সেখানে বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছায় আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বৈঠকে ক্রিকেটারদের প্রত্যাশানুযায়ী পারিশ্রমিক বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বোর্ড। দুই পক্ষ বর্তমানে ‘মেমোরআন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ চূড়ান্ত করার বিষয়ে কাজ করছে। এই চুক্তির মেয়াদ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘বোর্ডের আয়ের সবচেয়ে বড় ভাগ ক্রিকেটারদেরই প্রাপ্য। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পেরে সন্তুষ্ট আয়ারল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রাক্তন ব্যাটার সিসিলিয়া জয়েস।’
এদিকে মাঠে দারুণ সময় কাটছে বালবির্নিদের। পরাশক্তি পাকিস্তানকে প্রথম বারের মতো টি-টোয়েন্টিতে হারিয়েছে তারা। যদিও ঘরের মাঠে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে তারা। তবে বিশ্বকাপের আগে বাবরদের বিপক্ষে এ জয় তাদের দেবে বাড়তি অনুপ্রেরণা। অবশ্য বিশ্বকাপে পাড়ি দেয়ার আগে নেদারল্যান্স ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও নিজেদের আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে আইরিশরা।
আগামী ২ জুন মাঠে গড়াবে বিশ্ব আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনের এ আসরে ৫ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আইরিশরা।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








