আফগানিস্তানকে সেমিতে দেখছেন লারা, রাখেননি অস্ট্রেলিয়া-পাকিস্তানকে
প্রবাস নিউজ ডেস্কঃ
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান এখন কতটা সমীহ জাগানো দল হয়ে গেছে, তার প্রমাণ মিললো ব্রায়ান লারার ভবিষ্যদ্বাণীতে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ব্যাটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন, তার মধ্যে রেখেছেন রশিদ খানের দলকে।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই সেমিফাইনালের চার দল নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা স্বাভাবিকভাবেই দুইবারের চ্যাম্পিয়ন তার দেশ ওয়েস্ট ইন্ডিজকে সেরা চারে রেখেছেন। তার সঙ্গে রেখেছেন ভারত, আফগানিস্তান এবং আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বিশ্বকাপের সেমিতে তিনি দেখছেন না অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো দলকে।
ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) ব্রায়ান লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে। ভারতীয় দল গঠনে অনেক জলঘোলা হলেও, তারা শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’
লারা এখানেই থামেননি। তিনি বেছে নিয়েছেন দুই ফাইনালিস্টকেও। তার কথা, ‘ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে, যেমনটা অতীতেও হয়েছিল। ক্যারিবীয় দ্বীপে ২০০৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল ভারত, যা আমাদের আহত করে। আমরা আবারও তেমন কিছু চাই না। তাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হতে যাচ্ছে এবং সেখান থেকে সেরা দলটাই চ্যাম্পিয়ন হবে।’
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








