স্পেনের পালমা দ্য মাইরোকায় প্রথম বাংলাদেশি মসজিদ নির্মাণ
প্রবাস নিউজ ডেস্কঃ
স্পেনের পালমা দ্য মাইরোকায় প্রবাসী বাংলাদেশিরা মসজিদ নির্মাণ করেছেন। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত বেলারেশ দ্বীপ। সেখানেই প্রবাসীদের উদ্যোগে তৈরি করা হয়েছে এ জামে মসজিদ। বেলারেশ দীপপুজ্ঞে বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত এলাকায় এ মসজিদ নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের মধ্য দিয়ে বাংলাদেশি জামে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে নির্মিত নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন।
এই দ্বীপে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের সংখ্যা খুবই নগণ্য। অল্প সংখ্যক বাংলাদেশি এখানে সপরিবারে বসবাস করেন। দ্বীপটিতে কোনো মসজিদ না থাকায় সবার সহযোগিতায় এটি গড়ে তোলা হয়েছে।
বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিউনিটি নেতারা। মসজিদে বাচ্চাদের জন্য মক্তবও চালু করা হয়েছে। এতদিন বিভিন্ন কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করলেও এখন থেকে নিজেদের তৈরি মসজিদে নামাজ পড়তে পেরে খুশি প্রবাসীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
আগামী দিনে এখানে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের ইসলামি শিক্ষা দেওয়ার কথাও জানান উদ্যোক্তারা।
খোঁজ নিয়ে জানা যায়, স্পেনের সৌন্দর্যমণ্ডিত সাগর-পাহাড়বেষ্টিত এ বেলারেস দ্বীপে মোট জনসংখ্যা ১১ লাখ ৮৩ হাজার। যার মধ্যে ১২০০ প্রবাসী বাংলাদেশি রয়েছে।
বেলারেশ এক আশ্চর্য সুন্দর দ্বীপ। যে দিকে চোখ যায় শুধু সমুদ্র আর উঁচু উঁচু পাহাড় আর প্রচুর বাগান। এ যেন চিরবসন্তের দেশ। এখানে সারা বছর সূর্য একইভাবে আলো দেয়, আর আবহাওয়াও যথেষ্ট আরামদায়ক।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








