বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে।
দুই দেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। এ ছাড়া কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুই দেশ।
সালমান এফ রহমান বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








