রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বাংলাদেশ এয়ারলাইন্স
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভারত থেকে পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরলে এই সংবর্ধনা দেওয়া হয়। বন্যা সন্ধ্যা সোয়া ৬টায় বিমানের বিজি ৩৯৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, পদ্মশ্রী পদকজয়ী প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিমানবন্দরের নিচতলায় চামেলি লাউঞ্জে সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয়।
তিনি জানান, প্রখ্যাত এই সংগীত শিল্পীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








