জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল
প্রবাস নিউজ ডেস্কঃ
জার্মানির অফেনবাখ শহরের বাইতুল গফুর মসজিদে জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জার্মান মুসলিম কমিউনিটির কর্মী সমর্থকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
জার্মান মুসলিম কমিউনিটির সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম হাসানের পরিচালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক এবং শহীদ উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনাস এবং বাইতুল গফুর মসজিদের ইমাম শফিক আহমেদসহ অনেক।
ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত মাস মাহে রমাজান। তাই এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদাত করতে হবে। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








