সার আমদানিতে ডলার সংকটসহ ৩ সমস্যা, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা
১১:১১ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বড় অঙ্কের প্রস্তাব ফেলে যে কারণে মেসির মায়ামিতে জর্দি আলবা
০১:১৪ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ
০১:০২ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
৩ মাসে দেশে বেকারের সংখ্যা কমেছে ৩.৪৭ শতাংশ
০৮:৩৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মিশরে সরকারি বৃত্তির সুযোগ
০৮:৩০ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
এমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান স্থগিত
০৮:২১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
ক্রিকেটে উন্নতিতে বাংলাদেশের সহযোগিতা চায় সৌদি আরব
০৮:০৩ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
‘যুক্তরাষ্ট্রের বিষয়ে অন্যরা কথা বললে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হিসেবে
০৭:৫৭ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৪
০৭:৫১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
জুলাইয়ে প্রবাসী আয় কমেছে
০৭:৪৮ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
হৃদয়ের ‘পদোন্নতি’র দিনে জাফনাকে উড়িয়ে দিল ডাম্বুলা
০৭:৩৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
অস্ট্রেলিয়ায় মানব পাচার ও চোরাচালানবিষয়ক মন্ত্রী সম্মেলনে পররা
০৭:২৮ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রাম
০৭:২৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
এটিই কি ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অ্যাশেজ
০৭:১৭ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা—চলতি মাসে সবই হতে পারে
০৭:১১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা—চলতি মাসে সবই হতে পারে
দেশে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। সদ্য শেষ হওয়া সেই মাসেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৫১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। আর চলতি আগস্ট মাসে লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা—সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে। সেখানে জুলাই মাসের বৃষ্টি ও তাপমাত্রার পাশাপাশি চলতি আগস্ট মাসের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার এই পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।
চলতি আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। তা মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসেও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বের পার্বত্য এলাকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিলেট বাদ দিয়ে দেশের বাকি সাত বিভাগে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে প্রায় ৬৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এরপর আছে বরিশাল বিভাগ। সেখানে স্বাভাবিকের চেয়ে ৫৮ শতাংশ কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেটে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সেখানে অবশ্য স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে এটাকে স্বাভাবিক হিসেবেই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ঢাকা বিভাগে ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে।
বাংলাদেশে জুলাই মাসে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এর পরিমাণ ৫২৩ মিলিমিটার।
এবার স্বাভাবিকের চেয়ে প্রায় ৫১ শতাংশ কম বৃষ্টি হলেও এ বৃষ্টির পরিমাণ গত বছরের জুলাই মাসের চেয়ে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, গত বছর জুলাই মাসে ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। এটি ছিল একটি রেকর্ড। সেই তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।
স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ছিল জুলাই মাসে। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ২ দশমিক ৪ এবং ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর দেশের গড় তাপমাত্রা বেশি ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে ১০, ১৮ থেকে ১৯, ২২ থেকে ২৫ এবং ৩০ থেকে ৩১ জুলাই বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, গত বছরের জুলাই মাসের সঙ্গে তুলনা করলে এবারের তাপমাত্রা খুব অস্বাভাবিক নয়।
০৭:১১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছেন: ওবায়দুল কাদের
০৭:০৮ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
০৯:১২ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখতে নতুন নেতৃত্ব
০৯:০৮ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
ড. নাজনীন আহমেদ ইউএনডিপি নিউইয়র্কের পলিসি অ্যাডভাইজর
০৯:০২ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি
০৮:৫৭ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
বোরকা পরে সিনেমা হলে মৌসুমী
০৮:৪৬ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
রহস্য-রোমান্স-প্রেমের মিশ্রণে এল ‘আমি কী তুমি’
০৮:৪৪ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার























