কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ
প্রবাস নিউজ ডেস্কঃ
বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তাঁর স্ত্রী সোফি (৪৮)। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন তাঁরা। বুধবার ট্রুডোর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।
২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাঁদের।
ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তাঁরা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন প্রধানমন্ত্রী ও সোফি।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








