৩ মাসে দেশে বেকারের সংখ্যা কমেছে ৩.৪৭ শতাংশ
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশে গত ৩ মাসে বেকারের সংখ্যা ৯০ হাজার কমেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, এ অর্থবছরের আগের প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুনে বেকারের সংখ্যা কমেছে ৩ দশমিক ৪৭ শতাংশ।
২০২৩ সালের জানুয়ারি-মার্চের হিসাবে বাংলাদেশে বেকার ছিল ২৫ লাখ ৯০ হাজার। এপ্রিল-জুনের হিসাবে বেকার ২৫ লাখ।
আগের বছরের এপ্রিল-জুনে বেকার ছিল ২৫ লাখ ৬০ হাজার।
এ বছরের এপ্রিল-জুনের হিসাবে বেকার পুরুষের সংখ্যা ২ দশমিক ৩৪ শতাংশ কমে ১৬ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।
একই সময়ে বেকার নারীর সংখ্যা ৫ দশমিক ৬৮ শতাংশ কমে ৮ লাখ ৩০ হাজার হয়েছে।
বিবিএসের সংজ্ঞা অনুযায়ী, কেউ যদি সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন তিনি আর বেকার নন। সপ্তাহে এক ঘণ্টাও কাজের সুযোগ না পেলে সরকারি পরিসংখ্যানে তাদের বেকার হিসেবে ধরা হয়।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়









