এমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান স্থগিত
প্রবাস নিউজ ডেস্কঃ
এবারের এমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান নির্ধারিত সময়ে হচ্ছে না। এর কারণ হিসেবে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ের হলিউডের ধর্মঘট। তবে এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনোদনপ্রেমীরা মুখিয়ে ছিলেন।
চলতি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচি স্থগিত করা হলেও নতুন দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।
তবে কেউ কেউ আশা করছেন ২ মাস পর এমি পুরস্কার প্রদান অনুষ্ঠান হতে পারে। স্রেফ ন্যায্য পারিশ্রমিক নয়, সিনেমা বা ওয়েব সিরিজে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকার।
এখনো ধর্মঘট চলছে। সম্প্রতি সেই ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারা। ১৯৬০ সালের পর এই প্রথম। ফলে যুক্তরাজ্যের ফিল্ম জগতে এখন নজিরবিহীন পরিস্থিতি চলছে।
এর আগে নিজেদের দাবিদাওয়া নিয়ে হলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন লেখক ও চিত্রনাট্যকাররা। কিন্তু সমাধানসূত্র মেলেনি। এরপরই ধর্মঘটের ডাক দেওয়া হয়। যে ধর্মঘটে এখন শামিল অভিনেতারাও।
তখন সবেমাত্র ধর্মঘট শুরু হয়েছে। লন্ডনে ‘ওপেনহাইমার’ সিনেমা প্রচার ছেড়ে বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা।
লত এ ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোটপর্দা বা টেলিভিশনের অভিনেতারাও। এখন হলিউডে কাজ করা বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও ধর্মঘটে থাকা সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








