শপথ নিলো নব নির্বাচিত কমিটি
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবাস নিউজ ডেস্ক :
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজন করে গতকাল মঙ্গলবার।
বিকেলে স্টার্লিং এর গোল্ডেন প্যালেস পার্টি হলে কোরআন তেলওয়াতের পাশাপাশি ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির অভিষেকের আয়োজন করা হয়, নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে কমিশন সদস্য শামীম মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী,অধ্যাপক আমিনুল হক চুন্নু, মাহবুব আলম,জালাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাওসার চিশতি, জালালাবাদ এসোসিয়েশনের এক অংশের সাধারন সম্পাদক রোকন মাহমুদ, উপস্থাপক ও রাজনীতিবিদ রেজা আবদুল্লাহ স্বপন, মামুন টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ মামুন, সিপিএ আহাদ আলী প্রমুখ
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি শামীম আহমেদ এর
পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত পর্ব উপস্থাপনা করেন সাদিয়া চৌধুরী ও ফাতেমা মিয়া। ২০ জনের বেশি শিশু কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। দুটি বিভাগ থেকে ৬ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। সংগঠনটির সভাপতি সামাদ মিয়া ও সাধারন সম্পাদক ইমরান আলী টিপু প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কারের নগদ অর্থ, ক্রেষ্ট ও মেডেল তুলে দেন।
এ সময় শিশুরা হামদ ও নাদ পরিবেশন করেন।
ইমরান আলী ও শামীম আহমেদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে বলেন, সন্তানকে শুধু জামাকাপড়, দামি দামি জিনিষপত্র দিলে হবে না তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর কোরআন হচ্ছে নৈতিক শিক্ষার শেকড়।
তাই কোরআনের শিক্ষায় সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়াজন আরও বেশি বেশি করতে হবে।
বাসাও তাদের এ শিক্ষা দিতে এবং নিজেদের ও সন্তানের জীবনে এর চর্চা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কের সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুককে। এছাড়া বর্তমান সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সাধারন শামীম আহমেদ ও কোষাধক্ষ আব ফজরকে সম্মাননা দেয়া হয়।
পরে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানটি গ্র্যান্ড স্পন্সর করেন মার্কস হোম কেয়ার এর আলমাস আলী। স্পন্সর ছিলো স্টার্লিং ডায়াগোনষ্টিক, ডাঃ রুমানা সবুর, ডাঃ হেলাল উদ্দিন, সেইফ হেল মেডিকেল, হিসেবে ছিলো সিপিএ আহাদ আলী, খলিল বিরিয়ানি হাউজ, স্পাইস আপ, দলা মিয়া নুরুন নাহার ফাউন্ডেশন ও পার্কচেষ্টার রিয়েলিটির সালেহ উদ্দিন সাল।
আয়োজকদের পক্ষ থেকে সকল স্পন্সরদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








