প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর
সংম্বর্ধনা সফল করতে ব্রঙ্কস আওয়ামীলীগের টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জাতি সংঘ সম্মেলনে আগমন উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কস ব্যরো আওয়ামীলীগের উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে স্ট্রালিং বাংলাবাজার এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে।
গত ১১ই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান।বিশেষ অতিথি নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান বিশেষ বক্তা নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে আসা ইমদাদ চৌধুরী।অতিথি ছিলেন সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি শফিউদ্দীন তালুকদার,সহসভাপতি বাবুল আহমদ,যুগ্ন সাধারন সম্পাদক সিবলী সাদিক শিবলু,যুগ্ন সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,যুক্তরাষ্ট্র যুবলীগনেতা শেখ জামাল হোসেন,যুবলীগনেতা জামাল আহমদ।
সভায় বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার ইমরান,যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি গোলাম রব্বানি বেলাল,রেজাউল হক রুহেল প্রমূখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আগা চৌধুরী এবং সকল শহীদদের সম্মানে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতে মিলনায়তন পুর্ন সমাবেশে স্বাগতিক বক্তব্য রাখেন আব্দুল মুহিত।
প্রধান অতিথি ডাঃ মাসুদুল হাসান বলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গন সম্বর্ধনার আয়োজন করতে যাচ্ছে এর জন্য আওয়ামী পরিবারের সকলকে সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
প্রধান বক্তা ইমদাদ চৌধুরী বলেন ব্রঙ্কস আওয়ামীলীগ টাউন হল মিটিংয়ের আয়োজন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে সম্মান দেখিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন সকল ষড়যন্ত্র মূখাবিলা করে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন সম্বর্ধনাকে সফল করবেই ইনশাল্লাহ।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








