সিলেট সদর থানা এসোসিয়েশন`র লোগো ব্যবহারে বিধিনিষেধ
প্রবাস নিউজ ডেস্ক :
সংগঠনের লোগো ও নাম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরি পরিষদ, নবগঠিত উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যরা।
স্থানীয় সময় ১৫ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে আয়োজিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর. সি টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি আব্দুল জব্বার খান মুরাদ, রিয়াজ উদ্দীন কামরান, সম্মানিত উপদেস্টা মোঃ মেহবুব, মামুন আহমেদ, সাবেক সহ সভাপতি মুকুল হক, শাহনেওয়াজ কোরেশী, কার্যকরি পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার, সহ সম্পাদক সামুন মাহমুদ, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহা।
আয়োজিত যৌথ সভায় সংগঠনের আগামি দিনের কর্মসুচি চুড়ান্ত করার হয় বলে জানান সাধারন সম্পাদক আর. সি টিটো। তিনি বলেন, অনেকেই সংগঠনের অনুমতি ব্যতিরেকে লোগো ও নাম ব্যবহার করছে। তাই বিষয়টি যৌথ সভায় উত্থাপিত হলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে সবাই মতামত দেন।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








