২০০ কবর কিনেছে কুষ্টিয়া জেলা সমিতি
প্রবাস নিউজ ডেস্ক :
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক ২০০ টি কবর স্থান করেছে। নিউজার্সীর ফাউন্টেন লউন মেমোরিয়াল পার্ক কবরস্থানে এ কবর ক্রয় করা হয় গত ২রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার। কবর স্থান পরিদর্শন ও ক্রয়ের জন্য উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ট্রাষ্টিবোর্ডের সদস্য মোঃ গিয়াস উদ্দীন, মাসুদুল ইসলাম লিপু, উপদেষ্টা আব্দুল মমিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ুবুর রহমান। কবর পরিদর্শন শেষে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে কবরের কাগজপত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন কবরের মালিক মাইকেল।
সমিতির কবরস্থান ক্রয়ের মধ্যে দিয়ে দীর্ঘ দিনের স্বপ্ন পূর্ণ হলো এবং সমিতি তার পরিপূর্ণতা লাভ করলো। উল্লেখ্য কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে শুধু পিকনিক ইফতারের মধ্যে সীমাবদ্ধ না থেকে জব সেমিনার, জব ও হাউজিং ব্যবস্থা, কেউ অসুস্থ হলে পাশে এগিয়ে যাওয়া, লাশ দেশে পাঠানো ও দাফনের পাশাপাশি বিগত করানোর সময় দেশে কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার, খাবার বিতরণ, সকল উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে আসছে। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, বর্তমান কার্যকরী কমিটি ট্রাস্টীবোর্ড ও উপদেষ্টা মন্ডলীর সঠিক দিক নির্দেশনায় সংগঠনটি সকল মহৎ কার্যক্রম অব্যাহত রেখে আসছে। এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমিতির নিজস্ব ভবনও ইনশাল্লাহ হবে।
source : usanewsonline
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








