ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৯ শ্রাবণ,  ১৪৩৩

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র এর ইফতার ৩ এপ্রিল

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১৯:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩  

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উপদেষ্টা ও কার্যকরী কমিটির যৌথসভা গত ২৯শে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায়  পস্থিত ছিলেনউপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, সৈয়দ নজমুল হাসান কোবাদ, রমিজ উদ্দিন খান, তাজুল ইসলাম তালুকদা, ছুরত আলী মাষ্টার, সহ সভাপতি আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, সংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, কার্যকরী সদস্য সাব্বির হোসেন, মোঃ শফি উদ্দিন তালুকদার ও শেখ মোস্তাফা কামাল প্রমূখ|

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩রা এপ্রিল ২০২৩ সোমবার ১১/১২ রামাদান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করা হয়। মোঃ তাজুল ইসলাম তালুকদারকে আহবায়ক, শেখ মোস্তফা কামালকে সদস্য সচিব, রুবেল মিয়াকে সমন্বয়কারী করে মাহফিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আগামী ২০শে আগস্ট ২০২৩ রবিবার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হয়। বার্ষিক বনভোজন ও মিলনমেলায় আতাউর রহমানকে আহবায়ক, এমডি দেলোয়ার হোসেন মানিকে সদস্য সচিব ও শফিউদ্দিন তালুকদার কে প্রধান সমন্বয়কারী করে বনভোজন ও মিলনমেলা উদযাপন কমিটি গঠন করা হয়।

source : usanewsonline

উক্ত বনভোজন ও মিলনমেলার স্থান শীঘ্রই জানানো হবে। এতে সবাই সপরিবারে উপস্থিত থাকার জন্য অগ্রিম দাওয়াত জানানো হয়। শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়