ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৯ শ্রাবণ,  ১৪৩৩

স্মার্ট টেক আইটি সলিউশন স্কুল ক্যাম্পাসে বুট ক্যাম্প কর্মশালা

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১৯:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৩

নিউইয়র্কে আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেক আইটি সলিউশন স্কুল ক্যাম্পাসে হয়ে গেল তিনদিন ব্যাপী বুট ক্যাম্প কর্মশালা। সম্প্রতি যারা কোর্স সম্পন্ন করেছেন এবং জব এর জন্য মার্কেটে আছেন তাদের জন্য ছিল স্মার্টটেক এ কর্মশালা। লাইভ ও অনলাইনে প্রতিদিন প্রায় ১৪০জন স্টুডেন্ট এই কর্মশালায় অংশগ্রহণ করেন। স্মার্ট টেক প্রতিদিন স্টুডেন্টদের জন্য ফ্রুট, কপি, ¯œক্স ও রাতের ডিনারের ব্যবস্থা করে।

সমাপনী অনুষ্ঠানে স্টুডেন্টদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও সম্প্রতি যারা জব পেয়েছেন তাদেরকে মেডেল প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্ধসঢ়;স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, টাইম টিভির সিইও আবু তাহের, টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং এ.এফ মিজবাহ- উজ-জামান, আইবিটিভির হাসান, এটিএন বাংলার রিপোর্টার কানু দত্ত, ঠিকানার প্রতিনিধি ও আরো অনেকে।

অনুষ্ঠানে টিবিএন২৪ ও টাইম টিভিকে বাংলাদেশী কমিউনিটি ডেভলপমেন্ট ও স্মার্ট টেককে সাপোর্ট করার জন্য এওয়ার্ড প্রদান করা হয়। টাইম টিভির সিইও আবু তাহের এবং টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং রহমানকে এই এওয়ার্ড হস্তান্তর করা হয়। আগত অতিথিদের মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্ধসঢ়;স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক তার বক্তব্যে বলেন, স্মার্ট টেক বর্তমানে একটি অত্যন্ত পরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে মানুষ গড়ার কারিগর, তারা শুধু বাঙালী কমিউনিটিকে উন্নত করছে না সাথে সাথে বাংলাদেশকেও সমৃদ্ধ করছে। টাইম টিভির সিইও আবু তাহের ও টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং এ.এফ মিজবাহ-উজ-জামান তাদের বক্তব্যে বলেন স্মার্ট টেক কোন ফি ছাড়া স্টুডেন্টদের তিনদিনব্যাপী এই পোগ্রাম তাদের মধ্যে কেন্ডিডেট তৈরী করবে যা জব পাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। স্টুডেন্টদের মধ্যে থেকে সবাই এই বুট ক্যাম্পাস কর্মশালার ভূষশী প্রশংসা করেন। এই পোগ্রাম তাদের জব পাওয়ার ক্ষেত্রে সফলতা বয়ে আনবে। প্রতিষ্ঠানের সিইও সারওয়ার আহমেদ বলেন, নতুন বছর শুরুতে এই বুট ক্যাম্প ছিল আমাদের পক্ষে থেকে স্টুডেন্টদের জন্য নববর্ষের উপহার তারা অত্যন্ত কনফিডেন্ট এই জন্য যে জব পাওয়ার ক্ষেত্রে এই ধরনের পোগ্রাম অত্যন্ত জরুরী। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আব্দুস ছোবহান ও সাইদুর রহমানসহ সকলে সিইও এর বক্তব্যে একাত্ব ঘোষণা করেন। পরিচালক মোঃ আব্দুস ছোবহান সবাইকে ধন্যবাদ জানিয়ে পোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।

source : usanewsonline

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়