ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কমুউনিটির উদ্যেগে
বঙ্কসে ইনডিপেনডেন্স ডে উদযাপন
ব্রঙ্কসে আমেরিকার মহান স্বাধীনতা দিবস ‘ইনডিপেনডেন্স ডে’ উদযাপন করেছে ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কমুউনিটি। ৪ জুলাই মঙ্গলবার বিকেলে স্টার্লিং এভিনিউ’র ট্রাইএ্যাঙ্গেলে এ সভায় উপস্থাপনা করেন রেজা আবদুল্লাহ স্বপন। শুরুতেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেইসব ত্যাগী দেশপ্রেমিক স্বরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে আমেরিকার স্বাধীনতার ওপর আলোচনায় অংশ নেন কমুউনিটির নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমুউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা শেখ জামাল হুসেইন। বক্তব্য রাখেন সিপিএ জাকির হোসেন, বাকার সভাপতি সারোয়ার চৌধুরী, খলিল ফুড’স এর সিইও মোঃ খলিলুর রহমান, বিবিএর সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, আকতারুজ্জামান হ্যাপী, যুক্তরাষ্ট্র স্টেইট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন, জালাল চৌধুরী, কমুউনিটি বোর্ড ৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে আলম জিকু, ইমরান শাহ রন, মিয়া মোহাম্মদ দাউদ, হাসান আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, কাজী রবিউজ্জামান, স্বপন মাষ্টার, জামাল উদ্দিন চেয়ারম্যান, বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, কবি জুলি রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ভাগ্যের সন্ধানে এদেশে এসেছি। তবে যেদিন থেকে এই দেশের নাগরিক হিসেবে শপথ নিয়েছি তখন থেকে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। কারন এই দেশই আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা দিচ্ছে। ফলে দেশ যেমন আমাদের জন্য দায়িত্ব পালন করছে তেমনি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে দেশের প্রতি।
তারা বলেন, সাদা, কালো ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বিপদাপদে, সকলের সাহায্যে এগিয়ে যেতে হবে। সমাজের মানুষের উপকার হয় এমন সব উদ্যেগ গ্রহন করতে হবে। সকল জাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, সবার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় এন মজুমদার বলেন, আমরা যারা এদেশে বসবাস করি, যারা এদেশের নাগরিক তাদের এ দেশের অধিকার সম্পর্কে জানতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের জানতে হবে। তারা কি কাজ করেন সে সম্পর্কে বাস্তব ধারনা ধাকতে হবে।
তিনি বলেন, পার্কচেষ্টার এলাকায় ৫ হাজারের বেশি বাংলাদেশী আমেরিকান ভোটার আছে। তারা যদি চায় যে কোন সময় এসেম্বলীম্যান, সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশীদের মধ্য থেকেই নির্বাচিত করতে পারে। এতে মূল ধারার রাজনীতিতে আমাদের ক্ষমতা বাড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও বাড়বে।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








