ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ব্রঙ্কসে আল আকসা চায়নিজ রেষ্টুরেন্টের উদ্বোধন

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৩:২৫, ২৬ মে ২০২৩   আপডেট: ০৬:১২, ২৬ মে ২০২৩

আল আকসা সুপার মার্কেট, আল আকসা রেস্টুরেন্ট ব্যবসায় ব্যাপক সাফল্য পাবার পর এবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আল আকসা চায়নিজ রেস্টুরেন্ট চালু করলো আল আকসা গ্রুপ।

গত ২১ মে অনানুষ্ঠানিকভাবে চালু হলেছে রেস্টুরেন্টটি। তবে একটি অনুষ্ঠান করেই উদ্বোধনের ঘোষনা করা হবে বলে জানিয়েছে আল আকসা কর্তৃপক্ষ।

স্টার্লিং এভিনিউর কাছে ১৪১৬ ইউনিয়নপোর্ট রোডে মনোরম সাজ সজ্জায় এই রেস্টুরেন্টে প্রতিদিনই উৎসাহী মানুষ ভিড় করছেন। নতুন এই রেন্টুরেন্ট কেমন, এর খাবার স্বাদ বা দাম কেমন তা পরখ করে দেখতে এ এলাকার অনেক বাংলাদেশী প্রতিদিন যাচ্ছেন আল আকসা চায়নিজ এ।

বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহের ৭ দিনই খোলা থাকছে এ রেস্টুরেন্ট। আপাতত ৫১ পদের মেন্যু নিয়ে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি। তবে এর আকার আরো বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকার আদলে ডেকোরেশন আর খাবারের স্বাদে বৈচিত্র এটাই আল আকসা চায়নিজের প্রধান বৈশিষ্ট। দামের ব্যাপারেও কিছুটা ছাড় দিয়েছে তারা।

রয়েছে আল আকসার বিশেষ কিছু স্পেশাল মেন্যু। এর মধ্যে সিজলিং, হাক্কা নুডুলস, বিফ সিজলিং, ল্যাম সিজলিং, চিকেন সিজলিং, ব্যাং ব্যাং শ্রিম্প, আল আকসা স্পেশাল মিক্সড সুপ উল্লেখযোগ্য।

আল আকসার ম্যানেজার আলী হায়দার বলেন, একটু নিরিবিলি পরিবেশে খাবারটাকে যাতে সবাই উপভোগ করতে পারে এমনই একটি আবহ তৈরী করার চেষ্টা করেছি আমরা। আমাদের প্ল্যান ছিলো আমরা এমন একটা চাইনিজ রেস্টুরেন্ট পার্কচেষ্টার এলাকায় করবো যেখানে কাষ্টমার ফ্যামিলি নিয়ে খাবারটা শুধু খাবে না, এনজয় করবে।

আমরা ফ্যামিলি প্রাইভেসির জন্য প্রতিটি টেবিলকেই আলাদা পার্টিশান দিয়ে একটা বুথ আকারে বানিয়েছি। আলো বেশি ঝলমলে না করে একটু স্মিথ আলোর ব্যবস্থা করেছি। সঙ্গে সফট মিউজিক। সব মিলিয়ে একটা নাইস এন্ড কোয়াইট পরিবেশ।

তিনি বলেন, আমরা এখন কাষ্টমারদের রিভিউ নেয়ার চেষ্টা করছি। তারা যে রেকমেন্ডেশনগুলো আমাদের দিচ্ছেন সেভাবেই আমরা প্রতিনিয়ত খাবারের গুনগত মানকে ঢেলে সাজাবার চেষ্টা করছি।

আমরা বিশ্বাস করি আল আকসা চায়নিজ ধীরে ধীরে ভোজন রসিক মানুষের আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিনত হবে।

 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়