ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

গোল্ডেন প্যালেসের আয়োজনে ব্রঙ্কসে ফুড এক্সিবিশন অনুষ্ঠিত

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৩:৩২, ১১ মে ২০২৩   আপডেট: ০৩:৩৩, ১১ মে ২০২৩

গত ৫ মে রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে হয়ে গেলো জমজমাট ফুড এক্সিবিশন। স্টার্লিং এর ইউনিয়ন পোর্ট রোডে গোল্ডেন প্যালেস পার্টি হলের আয়োজনে এই ফুড এক্সিবিশনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ প্রবাসী বাংলাদেশী।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন গোল্ডেন প্যালেস পার্টি হলে ও ক্যাটারিং এর সিইও বিলাল ইসলাম, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, আবুল হাশিম হাসনু, মইনুল হক চৌধুরী হেলাল, খবির উদ্দিন ভূইয়া, রোকন হাকিম, হুমায়ুন চৌধুরী, শামীম আহমেদ, মিয়া মোহাম্মদ দাউদ, জুনেদ চৌধুরী, সামাদ মিয়াসহ কমুউনিটি নেতারা।

বক্তারা বলেন, রসনা বিলাসে বাঙালির কোন জুড়ি নেই। বাংলার খাবারের স্বাদ, খাবারের ঘ্রান বাতাসে ভাসে হাজার মাইল দুরে আমেরিকার নিউইয়র্ক শহরেও।

তারা বলেন, গত ১৫ বছর ধরে ইনহাউস ক্যাটারিং করলেও এবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য ক্যাটারিং শুরু করেছে গোল্ডেন প্যালেস। তারা গত রমজানে যে ক্যাটারিং করেছে যে মানের খাবার পরিবেশন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

বক্তারা আরও বলেন, নিউইয়র্কে সক্রিয় রয়েছে হাজারেরও বেশি সংগঠন। সামার সিজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় কয়েক হাজার পিকনিক, বিয়ে গায়ে হলুদ সহ সামাজিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যে কেউ চাইলে গোল্ডেন প্যালেসের ফুড ক্যাটারিং থেকে খাবার নিতে পারেন।

উল্লেখ্য, ফুড এক্সিবিশনে অংশ নিয়ে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর পোলও, রোষ্ট, রেজালা, বিরিয়ানিসহ বাহারি খাবারের স্বাদ নেন আমন্ত্রিত অতিথিরা।

পরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী ও কৃষ্ণা তিথি। তাদের ঘন্টাব্যাপী পরিবেশনা শ্রোতা দর্শকদের মোহিত করে।

নিউইয়র্কে বসবাসকারী বাঙালি ভোজন রসিকদের রসনা তৃপ্তি মেটাতে খাবারের স্বাদ ও সাধ্যর দিকে লক্ষ রাখবেন আয়োজক সংস্থা গোল্ডেন প্যালেস এমনটাই বিশ্বাস করেন আমন্ত্রিত অতিথিসহ সবাই।

 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়