ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ব্রঙ্কসে বাকার কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাস নিউজ :

প্রকাশিত: ১৯:১৭, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৯:২১, ১২ এপ্রিল ২০২৩

 

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের (বাকার) ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নেন বেশ কয়েকজন শিশু প্রতিযোগি।

ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ এ বেলাল এর ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহহিয়া।

পরে মনমুগ্ধকর এ ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। ক্বেরাত প্রতিযোগিতা সম্পর্কে মাওলানা আবুল কাশেম ইয়াহহিয়া বলেন, শুরু হয়েছে রমজানের শেষ দশক এ সময় আমরা কোরআন তেলওয়াত, তাজবি পাঠ, তাহাজ্জুতের নামাজসহ ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিবো।

ইমাম মাইনুল ইসলাম বলেন, বাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্দর কাজ করেছে। তারা এর মধ্য দিয়ে কোরআনের প্রতি ছোট ছোট শিশুদের আকৃষ্ট করার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, এই রমজানে আমরা সবাই সবার জন্য দোয়া করবো।

বাকার সভাপতি আহ্বান চৌধুরী খোকন ও সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুর রব দলা মিয়া, অনুষ্ঠানের অন্যতম স্পন্সর শাহ গ্রুপের ফাউন্ডার শাহ জে চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আবুল হাশিম হাসনু, আব্দুর রহিম আদশা, সালেহ আহমেদ সাল, আতাউর রহমান সেলিম, এনওয়াইডিপির অফিসার বেলাল ইসলাম, রোমানা আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া, সাধারন সম্পাদক ইমরান হোসেন টিপু, শামীম মিয়া, মাকসুদা আহমেদ, সাদী মিন্টু, মামুন রহমান, নূরুল আজিম, আহসানুল হক, আলমগীর আলম, মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, রায়হান জামান রানা, শাহ বদরুজ্জামান রুহেল প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য ফকরুল ইসলাম।

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়