ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৬:৪৪, ১১ এপ্রিল ২০২৩   আপডেট: ০৬:৫০, ১১ এপ্রিল ২০২৩

নিউইয়র্কের ব্রঙ্কসে নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল ১০ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

নীরব রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত ওই ইফতার মাহফিলে মূল ধারার রাজনীতিবিদ, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট, ব্যবসায়ী, সাংবাদিকসহ হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ উপজেলাসহ বৃহত্তর সিলেটের শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন সংগঠনটির সভাপতি শেখ জামাল হোসাইন। সাধারন সম্পাদক ইমরান আলী টিপু ও জামাল হোসাইনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিবিদ ও আইনজীবি এন মজুমদার, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, সংগঠনের উপদেষ্টা মুবাশ্বির হোসেন চৌধুরী, এ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, হাসান আলী,কার্যকরী কমিটির নেতা এস এম আলী লকুস, মোঃ আজমান আলী, মামুন আলী, মোঃ মিঠু আলী, আহমেদ হোসেন, মামুন টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, বর্তমান সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে আলম জিকু, ইব্রাহিম বারো ভূইয়া রিজু, হোসেন আলী মজুমদার।

সভায় বক্তারা বলেন, ইফতার মাহফিল উপলক্ষ হলেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পারস্পারিক ভাতৃত্ববোধ জাগ্রত হয়। সম্প্রীতির বন্ধন দৃঢ় হওয়ার সুযোগ তৈরী করে। এর মধ্য দিয়ে সামাজিক মমত্ব লাভ করা যায়।

পরে এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা করুনা আহ্বান করা হয়। 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়