বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবাস নিউজ :
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বয়স্কদের কোরআন তেলওয়াত ও আযান প্রতিযোগিতা।
গতকাল রোববার স্টার্লিং এর অভিজাত পার্টি হল গোল্ডেন প্যালেসে এই তেলওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রায় বিশজনের বেশি প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ নেন। প্রথমেই তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন বিজ্ঞ আলেম ও ব্রঙ্কসের চার মসজিদের ইমাম। তারা হলেন, মসজিদ বেলালের ইমাম মাওলানা মইনুল হক, পার্কচেষ্টার ইসলামি সেন্টারের ইমাম মাওলানা ওবায়দুল হক, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের রশীদ ও বাংলাবাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম মোঃ ইয়াহহিয়া।
দীর্ঘ বিচার শেষে পাচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দেয়া হয় ৫০০ ডলার, দ্বিতীয়কে ৩০০ এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী তিনজনকে ১০০ ডলার করে নগদ পুরষ্কার দেয়া হয়।
বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকির ও সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান বলেন, পবিত্র কোরআন নাজিলের মাস রমজানে এ ধরনের এই আয়োজনের মাধ্যমে আমরা কোরআনের যে সত্য, সেই সত্যের বানী সবার কাছে পৌচ্ছে দিতে চেয়েছি।
আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানুষের মধ্যে কোরআন জানা ও মানার আগ্রহ সৃষ্টি হবে।
পরে এক মোনাজাত ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে খাবার সরবরাহ করে গোল্ডেন প্যালেস ক্যাটারিং। আমন্ত্রিত অতিথিরা সুস্বাদু খাবার সরবরাহের জন্য গোল্ডেন প্যালেসকে ধন্যবাদ জানান।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








