নিউইয়র্কে জালালাবাদ ভবন উদ্বোধন
প্রবাস নিউজ :
নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর নিজস্ব ভবন উদ্বোধন হয়েছে ৮ জানুয়ারি রোববার। এতে প্রবাসী সিলেটবাসীসহ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু অনুপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বদরুল খানসহ কমিটির অধিকাংশ নির্বাচিত সদস্য। ভবনকে ব্যক্তি মালিকানাধীন অভিহিত করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ভবনের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সভাপতি বদরুল খানসহ কমিটির ১৩ সদস্যজালালাবাদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শওকত আলী, মঞ্জুর আহমেদ চৌধুরী, ফকরুল ইসলাম দেলোয়ার, রানা চৌধুরী, জুনেদ খান, খলিল আহমেদ, আসাদ উদ্দীন, শেফাজ, শেখ জামাল, হাজি এনাম, এম এন মজুমদার, এ এফ এম জামান, এম এ করিম, আতাউল খান আসাদ, আব্দুল জব্বার, মাসুক মিয়া, পংকি মিয়া, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, রুমানা আহমেদ, মনির আহমেদ, জালাল আহমেদ, শাহ মিজান, ফারুক শামীম, মোদাব্বির হোসেন, আব্দুল রাজা, হাজি আব্দুল জব্বার, শামসুল ইসলাম ও আযম চৌধুরী। এদিকে রোববার ৮ জানিয়ারিতে জালালাবাদ ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। তারা এ ভবন ক্রয়ের জন্য বর্তমান সাধারন সম্পাদক মইনুল ইসলামকে ধন্যবাদ জানান। তারা বলেন, জালালাবাদ এসোসিয়েশন যতদিন থাকবে, মইনুলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাধারন সম্পাদক মইনুল ইসলাম বলেন, এই ভবনের মর্টগেজ মাসে সাড়ে ৫ হাজার ডলার। ২টি ফ্লোর থেকে ভাড়া পাচ্ছি/পাবো মাসে সাড়ে ৬ হাজার ডলার। এ দিক থেকে আমরা লাভে আছি। ভবনের ওয়াকিং বেজমেন্ট সংগঠনের অফিস হিসেবে ব্যবহার হবে। জালালাবাদ ভবন চলবে নিজস্ব আয় থেকেই। বেজমেন্টের এই অত্যাধুনিক হল রুমটি দেখছেন তা সিলেটের ১১টি উপজেলাবাসীর জন্য উন্মুক্ত। তারা বিনা পয়সায় এটি ব্যবহার করতে পারবেন।
জানা যায়, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কমিটির সভাপতি হেলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ ও বর্তমান সাধারণ সম্পাদক মইনুল ইসলামের প্রচেষ্টায় কুইন্সের এস্টোরিয়ায় প্রায় সাড়ে ৮ লাখ ডলারে ভবনটি ক্রয় করা হয়। এ ভবন ক্রয়ে সবচেয়ে বেশি অবদান মইনুল ইসলামের। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। প্রবাসী সিলেটবাসীরা মনে করেন তার চেষ্টাতেই এ ভবন কেনা সম্ভব হয়েছে।
Source : usanewsonline.com
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








