ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ব্রঙ্কসে মুক্তিযোদ্ধা সংসদের স্বাধীনতা দিবস উদযাপন 

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৯:০৩, ২৮ মার্চ ২০২৩   আপডেট: ০৯:০৬, ২৮ মার্চ ২০২৩

নিউইয়র্কের ব্রঙ্কসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের সদস্যরা। 
এ উপলক্ষে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে স্মৃতি সৌধের ম্যুরালে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
২৬ মার্চ রোববার সকালে ওই অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ এর সদস্য, ও স্থানীয় সিনিয়র বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তি, কবি, গায়ক-গায়িকা,ধর্মীয় নেতারা।
শুরুতে পবিএ কোরআন থেকে তেওয়ালাত করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান। 
এরপর কমান্ডার বীর মুক্তিযাদ্ধা মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। 
পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, তোফায়েল আহম্মেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশা, শ্যামল কান্তি চন্দ, বিবিএর সভাপতি কামাল উদ্দিন (স মামুন টিউরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, নীরব রেষ্টুরেন্টের মালিক বখতিয়ার রহমান খোকন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে-আলম জিকু, ইউনিয়ন পোর্ট জামে মসজিদের সভাপতি হুমায়ন কবীর, মূল ধারার রাজনীতিবিদ হাসান আলী, কুমিল্লা সোসাইটি ইনকের সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ সানাউল্লাহ্, বিবিএর সাধারন সম্পাদক কাজী রবিউজজামান প্রমুখ।
আবৃত্তি করেন কবি সুধাংশু কুমাড় মন্ডল, হীরা লাল দাস। ৫৩ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন-এর আয়োজক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, তোফায়েল আহম্মেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধ রবিন্দ্র নাথ গোপ,মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ সানাউল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান।

সার্বিক সহযোগিতা করেন, বিবিএর সাধারন সম্পাদক কাজী রবি-উজ-জামান, কামাল মন্ডল।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুরু দাস রাজবংশি, বীর মুক্তিযোদ্ধ রবিন্দ্র নাথ গোপ, ফরিদা আক্তার (কোয়ান্টাম মেথড), লস্কর 
(সাধারন সম্পাদক,সম্মিলিত বরিশাল বিভাগ), খলিলুর রহমান (রহমান), কর্পোরাল আব্দুল মতিন, সুবেদার সফি উল্লাহ, এম. ডি.ইব্রাহীম, বদরুল হক, সাইফুল ইসলাম, এস এম একরাম উল্লাহ,আমিনুল ইসলাম চৌধুরী,এমডি মকবুল।

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়