ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশিদের সাথে ইফতার করতে

ব্রঙ্কসে যাচ্ছেন মেয়র এরিক এডামস

প্রবাস নিউজ :

প্রকাশিত: ২২:২৮, ২৭ মার্চ ২০২৩  

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশী আমেরিকানদের সাথে ইফতারে অংশ নিতে ১ এপ্রিল শনিবার ব্রঙ্কসে যাচ্ছেন।

মেয়রের আগমন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশি মুসলিম কমুউনিটি এক ইন্টার ফেইথ (সকল ধর্মের মানুষের জন্য) ইফতারের আয়োজন করেছে।

বাংলাদেশী অধ্যুষিত স্টার্লিং এভিনিউ সংলগ্ন পিএস ১০৬ অডিটোরিয়ামে আয়োজিত ওই ইফতারে পাচ শতাধিক বাংলাদেশী আমেরিকান, আফ্রিকান, আমেরিকানসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যোগ দেয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে মেয়র ছাড়াও স্থানীয় স্টেইট সিনেটর, বরো প্রেসিডেন্ট, কাউন্সিলম্যান, এসেম্বলীম্যানসহ মূলধারার রাজনীতিবিদ ও কুমউনিটি এ্যাক্টিভিষ্টরা যোগ দেবেন বলে ধারনা করা হচ্ছে।

অনুষ্ঠানটি যাতে সফল ও সুন্দর করা যায় এজন্য ব্রঙ্কসের বাংলাদেশী আমেরিকান রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে একেজাট হয়ে যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ, দিয়ে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে একে অপরকে সহযোগিতা করছেন।

গত একমাস ধরেই চলছে এ অনুষ্ঠানের প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলাম যে শান্তির ধর্ম, এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান এবং এ ধর্মে ঘৃনা, বিদ্বেষের কোন স্থান নেই। মানুষের প্রতি আছে ক্ষমা আর বুক ভরা ভালোবাসা মেয়রসহ, মূলধারার রাজনীতিবিদদের কাছে এই এই বানী পৌচ্ছে দিতে নেয়া হয়েছে বিশেষ উদ্যেগ।

এ লক্ষ্যে দুই প্রজন্মের দুই ইসলামিক স্কলার ড. হামুদ আল সিলউইকে গেষ্ট স্পিকার এবং ইমাম জাকির হোসেনকে কিনোট স্পিকার হিসেবে আমন্ত্রন জানানো হয়েছে।

বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই আয়োজনে সকলকে আমন্ত্রন জানিয়েছেন আয়োজকরা।

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়