ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ব্রঙ্কসে প্রস্তুতি সভা

২৭ মার্চ বিএসিসি ও আইএফএম এর ইন্টারফেইথ ইফতার

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৮:৩৭, ২১ মার্চ ২০২৩  

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে বিএসিসি-আইএফএম ইন্টারফেইথ ইফতার পার্টি। ব্রঙ্কসের খলিল চায়নিজ পার্টি হলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠান সফল করে তুলতে ২০ মার্চ সোমবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিএসিসির সাধারন সম্পাদক ্ও আইএফম এর সভাপতি নজরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আয়োজনের খুটিনাটি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিএসিসির প্রেসিডেন্ট আইনজীবি এন মজুমদার, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকির, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আইএফএমর সাধারন সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলু, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুল গাফফার চৌধুরী, কমুউনিটি বোর্ড ৯ এর সদস্য এমডি আলাউদ্দিন, অ্যাসালের ব্রঙ্কস চ্যাপ্টারের সাধারন সম্পাদক ইব্রাহিম বারো ভূইয়া, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট শাখাওয়াত আলী, আইএফএম-এর সুহান আহমেদ টুটুল, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে আলম জিকু, সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, চ্যানেল টিটির সিই্ও শিবলি চৌধুরী কায়েস প্রমুখ।

আলোচনা কালে বরা হয় মেইন ফিম হচ্ছে ইসলামের ভালোদিকগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে তুলে ধরা। এখন একটা ক্ষেত্র তৈরী হয়েছে ইন্টারফেইথ ইফতারের মাধ্যমে তাদের কাছে সত্যের বানী পৌচ্ছে দেয়ার একটা দারুন সুযোগ সৃষ্টি হয়েছে।

 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়