ব্রঙ্কসে ওয়েলকাম রামাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রবাস নিউজ :
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো রমজানের ফজিলত নিয়ে বিশেষ আলোচনা সভা ওয়েলকাম রামাদান। খলিল চাইনিজ রেস্টুরেন্টে সোমবার রাতে আইটিভি ও খলিল ফুড ফাউন্ডেশনের আয়োজনে ওই আলোচনা সভা সঞ্চালনা করেন আইটিভির সিইও ও প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মাদ শহীদুল্লাহ। এ সময় খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভায় নিউইয়র্ক সিটির বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব ছাড়াও বাংলাদেশ থেকে আসা ইসলামী স্কলাররা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আবুল কাশেম ইয়াহহিয়া, মাওলানা ওবায়দুল হক, মাওলানা রশীদ জামিল, বাংলাদেশ থেকে আগত ইসলামি বক্তা ও লেখক মাওলানা নোমান কাসেমি, খলিল বিরিয়ানির মালিক মোঃ খলিলুর রহমান ও আইনজীবি এন মজুমদার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শর্ষিনার পীর সাহেব শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
আলোচকরা বলেন, রমজান হচ্ছে রহমত ও মাগফেরাতের মাস। তাই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা, এস্কেগফারসহ দোয়া, দুরুদ ও কোরআন তেলওয়াতের মাধ্যমে রমজান মাসের সময়গুলোকে কাজে লাগানো আমাদের দায়িত্ব।
তারা বলেন, আমাদের প্রতিজ্ঞা করা উচিৎ এই রমজানে নিজেকে শুধরে নেবো, গীবত, মিথ্যা পরিহার করবো এবং নেকি বেশি না করতে পারলেও গুনাহর কাজ থেকে নিজেদের বিরত থাকার জন্য প্রানপণ চেষ্টা করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসিসির সাধারন সম্পাদক নজরুল হক, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, কমুউনিটি বোর্ড-৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, কুমউনিটি বোর্ড ৯ এর সদস্য এমডি আলাউদ্দিন, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুল গাফফার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে আলম জিকু, সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, কুমিল্লা সোসাইটির সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সেলিম রেজা প্রমুখ।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








