ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি হচ্ছে

ব্রঙ্কসে যুবলীগের স্বাগতম ও কৃতজ্ঞতা সভা

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৭:৩০, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১০:২৬, ২০ মার্চ ২০২৩

সংগঠনকে গতিশীল করতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি হচ্ছে। এজন্য যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুক্তরাষ্ট্র যুবলীগ নেতাদের বায়োডাটা আহ্বান করেছেন। ২০ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে এই বায়োডাটা পাঠাতে বলা হয়েছে।

সত্যিকারের ত্যাগী নেতারা যাতে নতুন কমিটিতে জায়গা করে নিতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখে ১৯ মার্চ শুক্রবার যুবলীগ নেতারা ব্রঙ্কসের স্টার্লিং-এ এক পরামর্শ সভার আয়োজন করা হয়।

নিউইয়র্ক স্টেইট যুবলীগের সাবেক সভাপতি শেখ জামাল হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ফরিদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মোঃ সাদিকুর রহমান, স্টেইট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি নূর হোসেন ফরহাদ, সাবেক ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শাহীন কামালি, যুবলীগ নেতা কাজী লায়েক আহমেদ, মোহাম্মদ আজাদুল কবির, মোঃ মহিবুর রহমান, রিটন সরকার, সুয়েব আহমেদ, সরাফত আলী পাটোয়ারি (স্বপন), মোঃ মনির উদ্দিন, মোঃ ফাহিম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ এগোরোসহ বিভিন্ন সময়ে আওয়ামীলীগ ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার দুর্দিনে অকুতোভয় সৈনিক হিসেবে যারা পাশে ছিলেন এই কমিটিতে তাদেরকে অবশ্যই স্থান পেতে হবে। 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়